জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কে হিমন্ত বিশ্বশর্মার পাশে থাকার বার্তা

আমুদরিয়া নিউজ: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মধ্যেই তাঁর পাশে দাঁড়ালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। নির্বাচন কমিশনের অন্দরে SIR-সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে মতপার্থক্যের খবর প্রকাশ্যে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্য নির্বাচন কমিশনার একতরফাভাবে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন না।

হিমন্তের বক্তব্য, নির্বাচন কমিশন একটি তিন সদস্যের যৌথ প্রতিষ্ঠান। কমিশনের সদস্যদের মধ্যে আলোচনার সময় মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় সর্বসম্মতি অথবা সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে। তাই জ্ঞানেশ কুমার একাই সিদ্ধান্ত নিয়েছেন—এমন ধারণা সঠিক নয় বলে দাবি করেন তিনি।

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে দাবি করা হয়েছিল, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী SIR-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রায় ১০ মাসে অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন। এই রিপোর্টের পরই কমিশনের অন্দরের কাজকর্ম নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *