আমুদরিয়া নিউজ: ২৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসে বক্সিং রিংয়ে গুরুত্বপূর্ণ দিনে নামলেন ভারতের তিন প্রতিযোগী—পারভিন হুডা, অঙ্কুশ পাঙ্গাল এবং নরেন্দর বেরওয়াল। তিনজনই কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনালে উঠে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন।
মহিলাদের ৬৫ কেজি সেমিফাইনালে পারভিনের প্রতিপক্ষ চিনের লি শু। পুরুষদের ৮০ কেজি বিভাগে অঙ্কুশ লড়বেন উজবেকিস্তানের ফাজলিদ্দিন এরকিনবোয়েভের বিরুদ্ধে। আর +৯০ কেজি বিভাগে নরেন্দরের প্রতিপক্ষ কাজাখস্তানের আইবেক ওরালবাই। সেমিফাইনালে জয় পেলে তিন ভারতীয়ই সরাসরি ফাইনালে উঠে সোনার পদকের লড়াইয়ে চলে যাবেন।
Total Views:
0