আমুদরিয়া নিউজ: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি ট্রাইব্যুনাল এক ট্রান্সজেন্ডার স্বাস্থ্যকর্মীকে ৩৫,০০০ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। অভ্যন্তরীণ নিয়োগ প্রক্রিয়ার একটি নিয়ম ওই কর্মীর বিরুদ্ধে পরোক্ষভাবে বৈষম্য তৈরি করেছে এবং তাঁকে তাঁর আগের নাম প্রকাশ করতে বাধ্য করেছে বলে ট্রাইব্যুনাল রায় দেয়। এর ফলে কর্মক্ষেত্রে তাঁর আসল পরিচয় ফাঁসের আশঙ্কা তৈরি হয়।
২০২৩ সালে একটি নতুন পদের জন্য আবেদন করার পর, তাঁর এক সহকর্মী আগের নাম নিশ্চিত করতে ফোন করেন। ওই কর্মী তাঁর আগের নাম নিশ্চিত করলেও সহকর্মীর কাছে নারী হিসেবে তাঁর অতীত পরিচয় প্রকাশ হয়ে পড়ায় চরম হীনমন্যতা ও তীব্র আতঙ্কে ভোগেন।
নিউ সাউথ ওয়েলস সিভিল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল জানায়, এই ঘটনার পর থেকে ওই কর্মী তীব্র মানসিক যন্ত্রণা ও প্যানিক অ্যাটাকে ভুগছিলেন। এই অমানবিক পরিস্থিতির কারণেই আদালত এই ক্ষতিপূরণের রায় দেয়।