আরব সাগরে ৫২৬ কেজি মদ উদ্ধার

আমুদরিয়া নিউজ: আরব সাগরে বড় মাদকবিরোধী অভিযান। ভারতীয় কোস্ট গার্ড ও গুজরাট এটিএসের যৌথ অভিযানে লাক্ষাদ্বীপের পশ্চিমে একটি ইরানি নৌকা থেকে উদ্ধার হয়েছে ৫২৬ কেজি নিষিদ্ধ মাদক। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার কোটি টাকা। নৌকায় থাকা পাঁচ পাকিস্তানি নাগরিককেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

আকাশ ও জলপথে অভিযান চালিয়ে নৌকাটিকে আটক করা হয়। উদ্ধার হওয়া মাদকের মধ্যে হেরোইন ও মেথামফেটামাইন-সহ একাধিক নিষিদ্ধ মাদক রয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের মুম্বই নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু করেছে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *