২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু ঢাকায়

আমুদরিয়া নিউজ: বাংলাদেশে হামের ভয়াবহতা আরও বাড়ল। গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় হাম শনাক্ত হয়ে ৩ শিশু মারা গেছে, আর উপসর্গে মৃত্যু হয়েছে বরিশালে ২, ঢাকায় ২, রাজশাহীতে ১ ও সিলেটে ১ শিশুর। একই সময়ে সারা দেশে আরও ১,২৭৬ শিশুর শরীরে হামের উপসর্গ মিলেছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। ১৫ মার্চ থেকে এখনও পর্যন্ত হামের উপসর্গে ২২৬ এবং হাম শনাক্তের পর ৪৭ শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতির গভীর উদ্বেগ বাড়াচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে ৩৪ হাজার ৬৬২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ২৩ হাজার ৩৪৮ শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যদিও স্বস্তির খবর, চিকিৎসার পর সুস্থ হয়ে ১৯ হাজার ৯৯১ শিশু ইতিমধ্যেই বাড়ি ফিরেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *