আমুদরিয়া নিউজ: নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর এ বার পুলিৎজার পুরস্কার নিয়েও মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ ক্যারোলিনায় এক সভায় তিনি দাবি করেন, রাশিয়া তদন্ত নিয়ে সংবাদ পরিবেশনের জন্য পুলিৎজার পুরস্কার পাওয়া সাংবাদিকেরা ভুল তথ্য দিয়েছিলেন। অথচ তাঁদেরই এই সম্মান দেওয়া হয়েছে।
ট্রাম্পের কথায়, নোবেল শান্তি পুরস্কারের পাশাপাশি লেখালিখির জন্য তাঁর পুলিৎজার পুরস্কারও পাওয়া উচিত ছিল। তবে কোন লেখার জন্য তিনি এই সম্মান পাওয়ার যোগ্য বলে মনে করেন, তা স্পষ্ট করেননি।
উল্লেখ্য, পুলিৎজার পুরস্কার আমেরিকার সাংবাদিকতা, সাহিত্য, নাটক ও সঙ্গীতের ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়।
Total Views:
0