রাশিয়ায় পোপ ফ্রান্সিসের আত্মজীবনী সেন্সর: বাদ পড়ল সমকামিতা সংক্রান্ত অংশ

আমুদরিয়া নিউজ: প্রয়াত পোপ ফ্রান্সিসের বহুল আলোচিত আত্মজীবনী ‘হোপ: দ্য অটোবায়োগ্রাফি’ (Hope: The Autobiography)-র রুশ সংস্করণে সমকামিতা ও এলজিবিটিকিউ+ (LGBTQ+) বিষয়ক সমস্ত অংশ সম্পূর্ণ বাদ অথবা কালো কালিতে মুছে দিয়েছে রাশিয়া। ক্যাথলিক চার্চে সমকামী যুগলদের আশীর্বাদ প্রদান, ট্রান্সজেন্ডার অধিকার এবং হোমোফোবিয়ার বিরুদ্ধে পোপের ঐতিহাসিক উদারপন্থী অবস্থানগুলোকে রুশ পাঠকদের কাছ থেকে আড়াল করতেই এই সেন্সরশিপের আশ্রয় নেওয়া হয়েছে।

বইটির ডিজিটাল ও প্রিন্ট—উভয় সংস্করণেই এই সেন্সরশিপের নগ্ন রূপ দেখা গেছে, যেখানে পোপের লেখা অনুচ্ছেদগুলো আক্ষরিক অর্থেই কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। রাশিয়ার আলপিনা পাবলিশিং গ্রুপ এটি প্রকাশ করলেও তারা এখনও এ বিষয়ে মুখ খোলেনি। ২০২২ সাল থেকে পুতিন সরকারের বিতর্কিত ‘এলজিবিটি প্রোপাগান্ডা’ বিরোধী কঠোর আইনের আওতায় রাশিয়ায় এ পর্যন্ত প্রায় ৬০০ বই নিষিদ্ধ করা হয়েছে, যার সর্বশেষ শিকার হলেন খোদ প্রয়াত পোপ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *