আমুদরিয়া নিউজ: বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় নাগরিকত্বের সনদ দেওয়া হবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বনগাঁয় দুর্গাপুজোর উদ্বোধন করতে গিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে এই বার্তা দেন তিনি। নাগরিকত্বের সনদ পাওয়া এবং ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রেও কোনও সমস্যা হবে না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
তাঁর বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ সংকেতের পর সনদ দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, বনগাঁয় শিল্প স্থাপন ও কর্মসংস্থান বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
Total Views:
0