আফ্রিকার সঙ্গে সম্পর্ক জোরদারে উদ্যোগী ভারত

আমুদরিয়া নিউজ: আফ্রিকার তিন দেশ ঘানা, কোত দিভোয়ার ও ইথিওপিয়ার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা জোরদার করতে সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। এই সফরে কৃষি, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, পরিকাঠামো ও নিরাপত্তা-সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

ঘানায় কৃষি, ওষুধশিল্প, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুটি সমঝোতাপত্র সই হয়েছে। পাশাপাশি, ব্রিকসে যোগ দেওয়ার ক্ষেত্রে ভারতের সমর্থন চেয়েছে ঘানা।

কোত দিভোয়ারের সঙ্গে ভারতের বার্ষিক বাণিজ্যের পরিমাণ ১৫০ কোটি ডলারেরও বেশি। দুই দেশের মধ্যে কৃষি, পরিকাঠামো, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

অন্যদিকে, ইথিওপিয়ায় গত দুই দশকে ৬০০-রও বেশি ভারতীয় সংস্থার বিনিয়োগের ফলে ৭৫ হাজারের বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে। দেশটিতে তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

জয়শঙ্কর জানান, আফ্রিকার চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত। দুই পক্ষের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ডলার। এই সফরের মাধ্যমে আফ্রিকার দেশগুলির সঙ্গে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *