আমুদরিয়া নিউজ: এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ উঠল। বুধবার সকালে ভাঙড়ের বাসিন্দা সফিকুল গাজির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন। এদিন সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের দাবি, পরিচয়পত্র না থাকায় ভয় পাচ্ছিলেন তিনি। সেই কারণেই আত্মহত্যা। খবর পেয়েই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
Total Views:
0