তামান্না হত্যা রহস্যে বড় সাফল্য

আমুদরিয়া নিউজ : ২০২৩ সালে নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার পর বিজয় মিছিল চলাকালীন বোমা হামলায় ১০ বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় আরও দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সাবির শেখ ও জিয়ারুল শেখকে মঙ্গলবার রাতে আটক করে বুধবার আদালতে তোলা হয়েছে। এই মামলায় মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল, যার মধ্যে আগে ১১ জন গ্রেফতার হলেও ১৩ জন এখনও পলাতক ছিল। উল্লেখযোগ্যভাবে, তামান্নার মা সাবিনা ইয়াসমিন মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে বিচারের দাবি জানান। এরপরই পুলিশের তৎপরতা বেড়ে যায় এবং নতুন করে দুই অভিযুক্ত গ্রেফতার হয়  বলে জানা গিয়েছে।সাবিনা জানান, দীর্ঘদিন তদন্তে অগ্রগতি না হলেও মুখ্যমন্ত্রীর আশ্বাসে তিনি এবার বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি দাবি করেন, দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *