মদনের বাড়িতে দীর্ঘ অভিযান

আমুদরিয়া নিউজ: পুর নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার সকালে কামারহাটির বিধায়ক মদন মিত্রের একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি (ED)। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে জোকা মেট্রো স্টেশন সংলগ্ন ও ভবানীপুরের ফ্ল্যাটে হানা দেন তদন্তকারীরা।

জোকার ফ্ল্যাটটি তালাবন্ধ থাকায় ইডি আধিকারিকদের প্রায় দেড় ঘণ্টা বাইরে অপেক্ষা করতে হয়। পরে দীর্ঘ প্রায় ১১ ঘণ্টার তল্লাশি চালানো হয়। ফ্ল্যাটের কেয়ারটেকার সীতারাম পাহাড়ির দাবি, তদন্তকারীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করে নিয়ে গিয়েছেন এবং মদন মিত্রের খোঁজও করেন।

সাংবাদিক  সূত্রে খবর, তল্লাশিতে কিছু নথি ও নগদ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেলেও, এ বিষয়ে ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে একই মামলায় সিআইডিও মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করেছিল। তদন্তের অংশ হিসেবেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *