উত্তরবঙ্গের চা-শ্রমিকদের কল্যাণে ৩১৩ কোটি টাকা

আমুদরিয়া নিউজ: উত্তরবঙ্গের চা-বাগান শ্রমিক ও তাঁদের পরিবারের কল্যাণে ৩১৩.৩০ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্র। ‘Pradhan Mantri Cha Shramik Protsahan Yojana’-র আওতায় দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের চা-বলয়ে এই অর্থ খরচ করার কথা জানানো হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও চা-বাগান এলাকার পরিকাঠামো উন্নয়নে এই অর্থ ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  

এর আগে জুলাইয়ে প্রকল্পের বিস্তারিত রূপরেখা জানানো হয়েছিল। সেই পরিকল্পনা অনুযায়ী শিক্ষা খাতে ১৭৭ কোটি, স্বাস্থ্য পরিকাঠামোয় ৭২ কোটি এবং ৩২১টি বিশ্রামাগার তৈরিতে ৬৩ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছিল। পাহাড়ি এলাকায় ৮৮টি এবং সমতলে ২৩৩টি বিশ্রামাগার তৈরির পরিকল্পনা রয়েছে। এগুলিতে পানীয় জল, সৌরবিদ্যুৎ ও শৌচাগারের মতো সুবিধা রাখার কথা।

চা-বাগান অধ্যুষিত উত্তরবঙ্গের বহু শ্রমিক পরিবারের কাছে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক পরিকাঠামোর উন্নয়ন দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ বিষয়। ফলে এই অর্থ বরাদ্দ বাস্তবে কতটা দ্রুত এবং কার্যকরভাবে পৌঁছয়, সেদিকেই এখন নজর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *