আমুদরিয়া নিউজ:৭০ বছর বয়সে চলে গেলেন মার্কিন অভিনেতা মাইকেল রাইট। ‘দ্য ফাইভ হার্টবিটস’, ‘ভি’, ‘দ্য প্রিন্সিপাল’ ও ‘স্ট্রিমার্স’-এর মতো জনপ্রিয় কাজের জন্য পরিচিত ছিলেন তিনি। ১৯ আগস্ট হৃদ্যন্ত্রের সমস্যায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্ত্রী সুসান রাইট তাঁর প্রয়াণের খবর জানিয়ে পরিবারের জন্য গোপনীয়তা চেয়েছেন। অভিনেতার মৃত্যুতে অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমেছে।
Total Views:
0