হাওড়া-সহ দুই জেলায় হলুদ সতর্কতা

আমুদরিয়া নিউজ: আলিপুর আবহাওয়া দফতরের তাজা পূর্বাভাসে ফের ঝড়-বৃষ্টির সতর্কতা। আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে হাওয়া অফিস।

পাশাপাশি দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদেও উল্লেখযোগ্য বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৩ তারিখ থেকে বৃষ্টি ও বজ্রঝড়ের তীব্রতা আরও বাড়বে দক্ষিণবঙ্গজুড়ে। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢোকায় রাজ্যের উপর সক্রিয় হয়েছে অনুকূল আবহাওয়াগত পরিস্থিতি, যার জেরে আগামী কয়েকদিন দফায় দফায় ঝড়-বৃষ্টি চলবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *