আমুদরিয়া নিউজ: নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ কাটিয়ে দিল্লিতে কনসার্টের অনুমতি পেলেন দিলজিৎ দোসাঞ্জ। আগামী ৩০ অক্টোবর জওহরলাল নেহরু স্টেডিয়ামে তাঁর ‘অরা ইন্ডিয়া ট্যুর’-এর সূচনা হবে। প্রায় ৫৫ হাজার দর্শকের ভিড় সামলাতে ১৫০০-২০০০ বেসরকারি নিরাপত্তারক্ষী মোতায়েনের সুপারিশ করেছে দিল্লি পুলিশ। যানজট এড়াতে অতিরিক্ত পার্কিং ও গাড়ি চলাচলে বিধিনিষেধের পরিকল্পনাও রয়েছে। পুলিশের সঙ্গে বৈঠক এবং সংশোধিত নিরাপত্তা পরিকল্পনা জমা দেওয়ার পর কনসার্টের অনুমতি মেলে।
Total Views:
0