মেসির নেতৃত্বে বিশ্বকাপ অভিযান

আমুদরিয়া নিউজ : ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করছে আর্জেন্টিনা। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামছেন ৩৮ বছর বয়সি লিওনেল মেসি, যিনি চোট কাটিয়ে সম্পূর্ণ ফিট। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজেরও প্রথম একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।

টানা সাত ম্যাচ জিতে বিশ্বকাপে আসা আর্জেন্টিনা আত্মবিশ্বাসী হলেও আলজেরিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ভ্লাদিমির পেতকোভিচের দল শেষ চার ম্যাচে অপরাজিত এবং রিয়াদ মাহরেজ, আমিন গোইরি ও তরুণ ইব্রাহিম মাজাকে ঘিরে তাদের বড় আশা।

ম্যাচটি হতে চলেছে অভিজ্ঞ ও তারকাসমৃদ্ধ আর্জেন্টিনার সঙ্গে আত্মবিশ্বাসী ও ছন্দে থাকা আলজেরিয়ার আকর্ষণীয় লড়াই।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *