দেশ জুড়ে লকডাউন জল্পনার অবসান ঘটিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

আমুদরিয়া নিউজ: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিয়ে যে সংকট চলছে তার মাঝে হঠাৎ করেই আবার লকডাউন লাগু হওয়ার জল্পনা ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে। কিন্তু সাধারণ মানুষের এই বিভ্রান্তি কাটিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী। শুক্রবার হরদীপ সিং পুরী জানান, ভারতে লকডাউন হওয়ার গুজব ভিত্তিহীন এবং ভুয়ো। তিনি স্পষ্ট জানিয়ে দেন ভারত সরকার এমন কিছু চিন্তা ভাবনা করছে না। কেন্দ্রীয় মন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে সকলকে শান্ত এবং ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। একইসঙ্গে আতঙ্ক এবং গুজব ছড়ানো থেকেও বিরত থাকতে হবে সাধারন মানুষকে। এছাড়াও সাধারণ মানুষকে বড়সড় স্বস্তি দিয়ে পেট্রোল এবং ডিজেলের উপর ট্যাক্স কমিয়ে এনেছে মোদী সরকার।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *