চালকহীন বিমান কি পাল্টে দেবে আকাশপথ? ক্যালিফোর্নিয়ায় নতুন প্রযুক্তির পরীক্ষা

আমুদরিয়া নিউজ: ক্যালিফোর্নিয়ার ফসলের মাঠে মানুষের কোনো পাইলট ছাড়াই অত্যন্ত নিচ দিয়ে নিখুঁতভাবে উড়ে বেড়াচ্ছে একটি ছোট বিমান। মার্কিন স্টার্ট-আপ কোম্পানি ‘পাইকা’ (Pyka) ককপিটবিহীন এই স্বয়ংক্রিয় বা চালকহীন বিমান তৈরি করেছে, যা মূলত ফসল ক্ষেতে কীটনাশক ছিটানো এবং পণ্য পরিবহনের (কার্গো) জন্য ডিজাইন করা হয়েছে।
কোম্পানিটির প্রধান নির্বাহী মাইকেল নরসিয়া জানান, মানুষ চালিত বিমানের চেয়ে এটি অনেক নিচ দিয়ে উড়তে পারে, যার ফলে কীটনাশক বাতাসে নষ্ট হয় না। সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিসম্পন্ন এবং ১১.৫ মিটার ডানাবিশিষ্ট এই বিমানগুলো ইতিমধ্যে ব্রাজিলের তুলা ও সয়াবিন ক্ষেতে ব্যবহার করা হচ্ছে।
সংশ্লিষ্টদের আশা, পণ্য পরিবহন সফল হলে ভবিষ্যতে মিনিবাসের ধারণক্ষমতাসম্পন্ন এই চালকহীন বিমানগুলো সাধারণ যাত্রী পরিবহনেও বিপ্লব ঘটাবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *