নিজের শিবির কি ধরে রাখতে পারবেন অভিষেক

আমুদরিয়া নিউজ: নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস -এর অন্দরে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বলে  দাবি করা হয়েছে। বিদ্রোহী শিবির ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে সামনে রেখে আলাদা গোষ্ঠী গঠন করেছে এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের   প্রতি আনুগত্য বজায় রাখলেও অভিষেকের  নেতৃত্ব্ মেনে নিতে রাজি নয় বলে জানিয়েছে। বহু বিধায়কের সমর্থন পাওয়ার দাবি ঘিরে দলের ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে জল্পনা বাড়ছে। রাজনৈতিক মহলের মতে, আগামী দিনে সাংসদদের সমর্থন আদায়ের লড়াইও শুরু হতে পারে। ভোট-পরবর্তী বিতর্ক, বহিষ্কার, তদন্ত ও পরিষদীয় ভাঙনের ঘটনায় দল চাপে পড়েছে বলেও জানা গিয়েছে। এই পরিস্থিতিতে সংগঠনকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *