আমুদরিয়া নিউজ : আজ , ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা পৌঁছে গিয়েছিলাম রানি রাণা কালারাম হাই স্কুলে, যেখানে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হয় এক বিশেষ বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি।
এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের পাশাপাশি এসএসবি (SSB)-র কর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং সকলকে আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ মানবজাতির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণের বিকল্প নেই। তাই শুধু একটি দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে সারা বছর পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার বার্তাও দেওয়া হয়।