আমুদরিয়া নিউজ: স্বামীকে খুন করার ২০ বছর পর এবার নিজের স্ত্রীকেও নৃশংসভাবে হত্যার দায় স্বীকার করেছেন ৫৪ বছর বয়সী মার্কিন নারী ইয়োল্যান্ডা মারোডি। গত ৪ আগস্ট সান ডিয়েগোর একটি আদালতে তিনি সেকেন্ড-ডিগ্রি মার্ডারের অপরাধ স্বীকার করেন।তদন্তে জানা যায়, ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার রামোনায় নিজ বাড়িতে স্ত্রী রেবেকা মারোডিকে (৪৯) হিংসার বশে ছুরি দিয়ে ২৩ বার কোপানোর পর হত্যা করেন ইয়োল্যান্ডা। নিহত রেবেকা ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্টের (Cal Fire) একজন সম্মানিত ক্যাপ্টেন ছিলেন এবং তিনি এই বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। বাড়ির নিরাপত্তা ক্যামেরায় রেবেকার বাঁচার আকুতি এবং ইয়োল্যান্ডার তাড়া করার নির্মম দৃশ্যটি ধরা পড়েছিল।ভুক্তভোগী পরিবারের সাথে সমঝোতার ভিত্তিতে ফার্স্ট-ডিগ্রি মার্ডারের অভিযোগ কমিয়ে এই রায় দেওয়া হয়। আগামী ২ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত সাজা ঘোষণা করা হবে, যেখানে ইয়োল্যান্ডার ৩৬ বছরের কারাদণ্ড থেকে শুরু করে আমৃত্যু কারাদণ্ড হতে পারে।