নিউমোনিক প্লেগের বৈশ্বিক মহামারী কেন অসম্ভব?

আমুদরিয়া নিউজ: সাইবেরিয়ার একটি প্লেগ গবেষণা কেন্দ্রে এক ল্যাব টেকনিশিয়ান, দারিয়া শিপিলোভা (২৮)-র নিউমোনিয়ার মতো উপসর্গ নিয়ে মৃত্যুর পর বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। প্রায় ২০০ জনকে আইসোলেশনে রাখা হলেও বিশেষজ্ঞরা একে বৈশ্বিক মহামারী হিসেবে দেখছেন না। ‘ইয়ারসিনিয়া পেস্টিস’ ব্যাকটিরিয়াবাহিত এই রোগটির মূলত তিনটি রূপ: বিউবোনিক, নিউমোনিক এবং সেপ্টিসেমিক প্লেগ। যার মধ্যে ফুসফুসকে আক্রমণকারী নিউমোনিক প্লেগ অত্যন্ত ছোঁয়াচে ও মারাত্মক।

তবে বিশেষজ্ঞরা আশ্বস্ত করছেন যে, আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই রোগ নিয়ন্ত্রণে অনেক বেশি সক্ষম। দ্রুত রোগ নির্ণয় এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমে নিউমোনিক প্লেগ সহজেই নিরাময়যোগ্য। ফলে বর্তমান উন্নত জনস্বাস্থ্য পরিকাঠামো ও আইসোলেশন ব্যবস্থার কারণে এই স্থানীয় সংক্রমণ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *