নির্বাচন কমিশনের রিপোর্টে উঠে এল চমকে দেওয়া তথ্য

আমুদরিয়া নিউজ :  নির্বাচন কমিশনে জমা দেওয়া তৃণমূল কংগ্রেসের অডিট রিপোর্টের তথ্য অনুযায়ী, গত চার বছরে বিমান ও হেলিকপ্টার ভাড়ার খাতে দলের ব্যয় প্রায় ১৫০ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। রিপোর্টে দেখা যায়, ২০২২ সালে এই খাতে খরচ ছিল ৩৫ কোটির বেশি, ২০২৩ সালে প্রায় ১৩ কোটি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের বছরে প্রায় ৫৬ কোটি এবং ২০২৫ সালে প্রায় ৩৭ কোটি টাকা।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই বিপুল ব্যয়ের বড় অংশ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee-র আকাশপথের যাতায়াতের সঙ্গে যুক্ত। এ নিয়ে দলের অন্দরে অসন্তোষ তৈরি হয়েছে। কয়েকজন নেতা প্রশ্ন তুলেছেন, সাধারণ কর্মীদের সমস্যার সময়ে দলীয় তহবিল থেকে এত বড় অঙ্কের অর্থ বিমান ও চার্টার্ড পরিষেবায় ব্যয় করা কতটা যুক্তিযুক্ত।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের মোট ব্যয়ের একটি বড় অংশ বিমান ভাড়ায় গিয়েছে। এই ব্যয় নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে এবং দলের অভ্যন্তরীণ মতবিরোধও সামনে এসেছে। পাশাপাশি দলের কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার দাবি ঘিরে আর্থিক চাপের কথাও প্রতিবেদনে বলা হয়েছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *