এসআইআর ঘোষণার পরেই এনআরসি আতঙ্কে আত্মহত্যা প্রৌঢ়ের! বিজেপিকে নিশানা মমতার

আমুদরিয়া নিউজ: মঙ্গলবার থেকে রাজ্যে এসআইআরের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। আর এরই মাঝে ডায়েরির পাতায়  ‘এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী’ লিখে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়! মৃতের নাম প্রদীপ কর(৫৭)। উত্তর ২৪ পরগনার পানিহাটির মহাজাতি নগরের বাসিন্দা ছিলেন তিনি। নিজের আবাসনেই ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের ঘর থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি। তার একটি পাতায় লেখা, ‘এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী।’ এছাড়াও তাতে এনআরসি সম্পর্কিত নানা বিষয় লেখা ছিল বলে দাবি।  এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, ‘‘আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই নির্মম খেলা চিরতরে বন্ধ করুক। বাংলা কখনও এনআরসি অনুমোদন করবে না এবং কাউকে আমাদের জনগণের মর্যাদা বা স্বত্ব কেড়ে নিতে দেবে না।’’

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *