গোপন চেম্বারে লুকোনো সোনা! বাগডোগরায় পুলিশের তল্লাশিতে ফাঁস পাচারের ছক

আমুদরিয়া নিউজ: বাইরে থেকে দেখলে সাধারণ গাড়ি। কিন্তু সেই গাড়ির ভিতরেই লুকিয়ে ছিল সোনার বিস্কুট! তবে পুলিশের নজর এড়াতে পারল না সেই গাড়ি।
রবিবার রাতে বাগডোগরার এয়ারপোর্ট মোড়ে সন্দেহজনক গাড়ি আটক করে তল্লাশি চালায় পুলিশ। গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ৪৬৫ গ্রাম সোনা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা।
ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিহারের বাসিন্দা শবন কুমার ও রমন কুমারকে। পুলিশ সূত্রে দাবি, শিলিগুড়ি থেকে বিহারে ওই সোনা পাচারের পরিকল্পনা ছিল তাঁদের।
সোনার বৈধ নথি দেখাতে না পারায় দু’জনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে সোনা এবং ব্যবহৃত চারচাকার গাড়িটিও।
এখন তদন্তকারীদের নজর—এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত? কোথা থেকে এসেছিল এই সোনা, আর কোথায়ই বা ছিল এর গন্তব্য? ধৃতদের আদালতে তোলার পর তদন্তে মিলতে পারে সেই প্রশ্নগুলির উত্তর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *