তৃণমূলে কি আসছে নতুন সমীকরণ

আমুদরিয়া নিউজ : ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। একুশে ২১৫ আসন পাওয়া দল এবার নেমে এসেছে মাত্র ৮০-তে, অন্যদিকে বিজেপি ২০৭টি আসন নিয়ে ক্ষমতার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। এই ভরাডুবির কারণ খুঁজতে শুক্রবার কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠক করেন তৃণমূল নেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “যাঁরা বেরিয়ে যাওয়ার তাঁরা চলে যান,তিনি কাউকে আটকাবেন  না। যাঁরা পড়ে থাকবেন তাঁরা নিরেট সোনা।” এছাড়া দলের নেতাদের বেফাঁস মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রকাশ্যে মন্তব্য না করে দলের ভেতরে বিষয় জানাতে হবে। রাজনৈতিক মহলের মতে, এই বৈঠকের মাধ্যমে মমতা বুঝিয়ে দিলেন— দল ভাঙার আশঙ্কা নয়, বরং অনুগত ও ‘খাঁটি’ কর্মীদের নিয়েই নতুন করে সংগঠন গড়ে তুলতে চাইছে তৃণমূল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *