তীব্র ঝড়ে টিনের চাল-সহ উড়ে গেলেন এক ব্যক্তি

আমুদরিয়া নিউজ : উত্তরপ্রদেশে ভয়াবহ ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দুর্যোগে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যেই বরেলি জেলার একটি ভয়ঙ্কর ঘটনা সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, নানহে মিয়াঁ নামে এক ব্যক্তি একটি বিয়েবাড়িতে উপস্থিত ছিলেন। আচমকাই প্রবল ঝড় শুরু হলে তিনি একটি টিনের কাঠামো ধরে রাখার চেষ্টা করেন। কিন্তু ঝড়ের তীব্রতায় টিনের চালটি উপড়ে গিয়ে তাঁকে নিয়েই আকাশে উড়ে যায়। পরে কিছু দূরে একটি মাঠে ছিটকে পড়েন তিনি। দুর্ঘটনায় তাঁর দুই হাত ও দুই পায়ে গুরুতর চোট লাগে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, তাঁর হাত-পা ভেঙে গিয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *