ফোন নম্বর ছাড়াই জিমেইলে ১৫ জিবি স্টোরেজ পাওয়ার নিয়ম কী

আমুদরিয়া নিউজ :  Gmail ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ১৫ জিবি স্টোরেজ সুবিধা নিয়ে নতুন নিয়ম চালু করেছে গুগল। নতুন নিয়ম অনুযায়ী, যেসব ব্যবহারকারীর Google অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই, তাদের স্টোরেজ কমিয়ে ৫ জিবি করা হচ্ছে। তবে যাদের অ্যাকাউন্টে ফোন নম্বর সংযুক্ত রয়েছে, তারা আগের মতোই ১৫ জিবি ফ্রি স্টোরেজ পাবেন।

এই ১৫ জিবি স্টোরেজে ফাইল, ছবি ও ভিডিও সংরক্ষণ করা যায়। অতিরিক্ত স্টোরেজের জন্য ব্যবহারকারীদের আলাদা পেইড সাবস্ক্রিপশন নিতে হয়। গুগল জানিয়েছে, অনেকে একাধিক অ্যাকাউন্ট খুলে বেশি স্টোরেজ ব্যবহার করায় এবং ক্লাউড পরিকাঠামোর খরচ বেড়ে যাওয়ায় এই নিয়ম পরিবর্তন করা হয়েছে।

ফলে এখন থেকে ফ্রি স্টোরেজ সুবিধা পুরোপুরি পেতে হলে মোবাইল নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে বলে জানানো হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *