যানজটের কারণে আপাতত বন্ধ কেদারনাথগামী পথ

আমুদরিয়া নিউজ: ভারী বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে আপাতত কেদারনাথ যাত্রা স্থগিত করেছে উত্তরাখণ্ড প্রশাসন। তীর্থযাত্রীদের নিরাপত্তার স্বার্থে কেদারনাথমুখী যাত্রায় সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রুদ্রপ্রয়াগ-সহ রাজ্যের একাধিক জেলায় টানা বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েক ঘণ্টায় অতিভারী বৃষ্টির আশঙ্কা থাকায় শ্রীনগর থেকে কেদারনাথ ধামের পথে যান চলাচলও বন্ধ রাখা হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবহাওয়ার উন্নতি এবং পরিস্থিতি নিরাপদ হলেই পুনরায় যাত্রার অনুমতি দেওয়া হবে। জেলা প্রশাসন, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *