আমুদরিয়া নিউজ : দেশের অন্যতম প্রতিভাবান প্যারা-অ্যাথলিট চিরাগ ত্যাগী এশিয়ান গেমসের জন্য যোগ্যতা অর্জন করেও সেখানে অংশ নিতে পারেননি। গত শনিবার গাজিয়াবাদে তাঁর মৃতদেহ উদ্ধার হয়, যেখানে শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, তাঁর এক সতীর্থ যশ খাটিকের হাতেই তিনি খুন হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে যশকে আটক ও পরে গ্রেফতার করা হয়।
জানা গেছে, চিরাগ ও যশ আগে একসঙ্গে অনুশীলন করতেন। তবে নথিপত্র সংক্রান্ত অভিযোগের কারণে যশের ডিসকোয়ালিফিকেশন হয়, যার পেছনে চিরাগের ভূমিকা ছিল বলে ধারণা। সেই ক্ষোভ ও ঈর্ষা থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।