WBPSC-এর মাধ্যমে ২৪৭টি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ

আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য সরকারের MSME দপ্তরের অধীনে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার (IDO) পদে ২৪৭ জন কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা নির্দিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে।

প্রার্থীদের বাংলা ভাষায় পড়া, লেখা ও বলার দক্ষতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীরা সপ্তম পে কমিশনের লেভেল ১০ অনুযায়ী মাসিক ৩২,১০০ থেকে ৮২,৯০০ টাকা বেতন পাবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৬ নভেম্বর থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩টে পর্যন্ত। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য WBPSC-এর অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in-এ যোগাযোগ করতে হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *