বাজি পোড়ানোয় জেলের দাবি উরফির, দূষণ নিয়ে সরব ভূমিও

আমুদরিয়া নিউজ: দীপাবলির পর দেশের একাধিক শহরে বেড়েছে বায়ুদূষণ। বিশেষ করে দিল্লির বাতাসের মান নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে বাজি পোড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ। সামাজিক মাধ্যমে পোস্ট করে বাজি পোড়ানো ব্যক্তিদের জেলে পাঠানোর দাবি জানিয়েছেন তিনি। উরফির অভিযোগ, কয়েকজনের দায়িত্বজ্ঞানহীন আচরণের জেরে বাকিদেরও দূষণের ভোগান্তি পোহাতে হচ্ছে।

অন্যদিকে, অভিনেত্রী ভূমি পেডনেকরও দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, বাজি থেকে নির্গত ক্ষুদ্র কণা বাতাসের গুণমান খারাপ করে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে শিশু, প্রবীণ, শ্বাসকষ্টে ভোগা মানুষ এবং পশুপাখিদের ওপর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *