আদালত অবমাননা মামলায় কলকাতা হাইকোর্টের রুল নোটিশ পেলেন কুণাল

আমুদরিয়া নিউজ: আদালত অবমাননা মামলায় এবার কলকাতা হাই কোর্টের জারি করা রুল নোটিস পেলেন তৃণমূল মুখপাত্র তথা তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। চাকরিপ্রার্থীদের আদালত চত্বরে এক বিতর্কিত বিক্ষোভকে কেন্দ্র করে আদালত অবমাননার মামলা হয় কুণাল ঘোষের বিরুদ্ধে। যদিও কুণালের আইনজীবীর দাবি, বিতর্কিত বিক্ষোভের ঘটনার দিন কুণাল ঘটনাস্থলেই ছিলেন না। সেই মামলাতেই আগামী ১৬ই জুন বেলা সাড়ে ১২টায় কুণালকে হাই কোর্টের তিন সদস্যের বিশেষ বেঞ্চের সামনে উত্তর-সহ সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এও বলা হয়েছে, আদালতের অনুমতি ছাড়া তিনি আদালত থেকে বেরতে পারবেন না।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *