আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ মমতা-অভিষেকের

আমুদরিয়া নিউজ: টেক অফের কয়েক মুহূর্তের মধ্যেই ২৪২ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। এই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আজ আমদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। এটি আমাদের সকলের জন্য অত্যন্ত দুঃখজনক সংবাদ। মিডিয়া রিপোর্টগুলি বলছে যে বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। আমি এই মুহূর্তে ঈশ্বরের কাছে বিমানের সকলের জীবিত থাকার প্রার্থনা করছি।’ অনদিকে অভিষেকের কথায়, ‘যারা প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই ট্র্যাজেডির কারণ জানতে একটি পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত করা উচিত।’

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *