Gujarat, Sep 12 (ANI): Former Gujarat Chief Minister Vijay Rupani felicitates the new Chief Minister Bhupendra Patel, at BJP headquarters, Kamalam, in Gandhinagar on Sunday. (ANI Photo)

আহমেদাবাদের দুর্ঘটনাগ্রস্ত বিমানের যাত্রী ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী রূপানি!

আমুদরিয়া নিউজ: আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২ পাইলট, ১০ কেবিন ক্রু-সহ মোট ২৪২ জন ছিলেন ওই বিমানে। বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, ওই বিমানে দুর্ঘটনার সময় উপস্থিত ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। বিমানের যাত্রীদের তালিকায় তাঁর নাম ছিল। তিনি বিমানে উঠেছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তাঁর খোঁজ চলছে। আহমেদাবাদে টেক অফের কিছুক্ষণের মধ্যেই বহুতলের ওপর ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমানটি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। হতাহতের সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *