শিলিগুড়িতে দুদিনে নদীতে স্নানে নেমে মৃত ৩

আমুদরিয়া নিউজ : গরম পড়লেই নদীতে স্নান করার প্রবণতা অনেক সময়েই বেড়ে যায়। আর নদীতে স্নান করতে গিয়ে ফি বছরই মৃত্যুর ঘটনা ঘটে থাকে। এবারও নদীতে স্নানে গিয়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে শিলিগুড়ি ও লাগোয়া দুটি এলাকায় নদীতে স্নান করতে নেমে ৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার হয়েছে দুধিয়ার বালাসন নদীতে। সেখানে ৬ বন্ধু স্নানে গিয়েছিল। কৌশিক ঘোষ নামে একজন ডুবে যায়। বৃহস্পতিবার দেহটি মেলে। ২৫ বছর বয়সী কৌশিক থাকতেন ফুলবাড়ি এলাকায়।

বৃহস্পতিবার জালাস নিজামতারা অঞ্চলের কামারগঞ্জ গ্রামে বুড়ি বালাসন নদীতে স্নানের সময়ে দুই কিশোর-কিশোরী ডুবে যায়। তাদের নাম হল সৌরভ দাস (১২) ও সুপ্রিয়া মন্ডল (১৪)। তারা পুটিমার নতুন পাড়া গোসাইপুরের বাসিন্দা। এলাকায় শোকের ছায়া নেমেছে। দুদিন আগে কোচবিহারে দুই কিশোর মৃত্যু হয়েছে জলে ডুবে। এই নিয়ে গত এক সপ্তাহে ৫ জনের জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *