কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী প্রয়াত বিধায়ক কন্যা আলিফা আহমেদ

আমুদরিয়া নিউজ: নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় আগামী ১৯ জুন উপনির্বাচন। মঙ্গলবার ওই আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে প্রার্থী করা হয়েছে সেখানে। গত ফেব্রুয়ারিতে প্রয়াত হন কালীগঞ্জের তৎকালীন তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। ২০১১ ও ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ আসন থেকে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন নাসিরউদ্দিন। তাঁর মৃত্যুতে কালীগঞ্জ আসন ফাঁকা হয়ে যায়। নিয়ম মেনে সেখানে উপনির্বাচন হচ্ছে। রবিবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, বাংলার কালীগঞ্জ, গুজরাটের কাদি, বিসাবাদর, কেরলের নীলাম্বর, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিমে উপনির্বাচন হবে আগামী ১৯ জুন। ভোট গণনা হবে ২৩ জুন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *