আমুদরিয়া নিউজ: ভোট-পরবর্তী রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে গঠিত ‘আসল তৃণমূল’-এর অন্দরেই এবার মতবিরোধ প্রকাশ্যে এসেছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।ঋতব্রত শিবিরের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের ‘পরামর্শদাতা’ হিসেবে রাখা হতে পারে। তবে এই অবস্থানের সঙ্গে একমত নন পাঁচলার বিধায়ক গুলশন মল্লিক। তাঁর দাবি, মমতাকে শুধুমাত্র পরামর্শদাতা নয়, দলের সর্বোচ্চ নেত্রীর মর্যাদা দিতে হবে। তিনি স্পষ্ট জানিয়েছেন, মমতাকে বাদ দিয়ে কোনও রাজনৈতিক কর্মসূচি চালানোর ইচ্ছা তাঁদের নেই।
কিন্তু জানা গিয়েছে, বৃহস্পতিবার বিদ্রোহী বিধায়কদের বৈঠকের পর গুলশন মল্লিকের মন্তব্যে স্পষ্ট হয় যে, দলের ভেতরে মমতার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে একমত নেই। তিনি ইঙ্গিত দিয়েছেন, মমতাকে সর্বোচ্চ নেত্রীর মর্যাদা না দিলে তিনি কঠোর সিদ্ধান্তও নিতে পারেন।