‘ভারতের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা চাই’, ইরানে বললেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ

আমুদরিয়া নিউজ: সব সমস্যা নিয়ে ভারতের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা চায় ইসলামাবাদ। সোমবার ইরান সফরে গিয়ে এ কথা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। অপারেশন সিঁদুরের পর ‘বন্ধু’ রাষ্ট্রগুলিতে সফর করছেন পাক প্রধানমন্ত্রী। রবিবার তিনি গিয়েছিলেন তুরস্কে। সেখানকার প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্দোয়ানের সঙ্গে আলোচনা হয় তাঁর। এর পরে ইরানের গিয়ে সোমবার সে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েসকিয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি। তেহরানেই শাহবাজ বলেন, “কাশ্মীর সমস্যা, জল সমস্যা-সমস্ত কিছুই মেটাতে চাই আমরা। আলোচনার মাধ্যমেই তা হতে পারে। এছাড়াও সন্ত্রাসদমন, দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়েও প্রতিবেশীদের সঙ্গে আলোচনায় আগ্রহী আমরা।” যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই স্পষ্ট জানিয়েছেন, সন্ত্রাসদমন এবং পাক অধিকৃত কাশ্মীর ফেরানো ছাড়া আর কোনও কিছু নিয়েই পড়শী দেশের সঙ্গে আলোচনা হবে না।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *