আমুদরিয়া নিউজ : ক্ষমতায় এলে এক বছরের মধ্যে সব শূন্য সরকারি পদ পূরণ করা হবে বলে প্রতিশ্রুতি দিল কংগ্রেস । পাশাপাশি, মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু করা হবে। এছাড়া পশ্চিমবঙ্গ জুড়ে এআই স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের কথাও বলা হয়েছে।
কংগ্রেস আগে থেকেই ২৯৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। এবার কলকাতায় এসে দলের ইস্তাহার প্রকাশ করেন কংগ্রেস সভাপতি মল্লিকারজুন খারগে।
ইস্তাহারে সাধারণ মানুষের পরিষেবা, সুশাসন ও শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। শিক্ষা দুর্নীতির প্রেক্ষাপটে এম.এ. পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি মাসে ২০০০ টাকা আর্থিক সহায়তার কথাও বলা হয়েছে।