বৃষ্টিতে বিয়ে পণ্ড হওয়ার জোগাড়, হিন্দু বর-কনের পাশে দাঁড়াল মুসলিম পরিবার

আমুদরিয়া নিউজ: আকাশভাঙা বৃষ্টিতে পণ্ড হওয়ার জোগাড় হয়েছিল পুনের সংস্কৃতি কাওয়াড়ে ও নরেন্দ্র গালান্ডের বিয়ের অনুষ্ঠান। কারণ অনুষ্ঠান চলছিল খোলা মাঠে। তখন হিন্দু বর ও কনেপক্ষকে দুর্দশা থেকে উদ্ধার করতে সাহায্যের হাত বাড়িয়ে দিল মুসলিম পরিবার। জানা গিয়েছে, গত মঙ্গলবার একই জায়গায় দু’টি বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সংস্কৃতি কাওয়াড়ে পাটিল এবং নরেন্দ্র গালান্ডে পাটিল নামে দুই যুবক-যুবতীর বিয়ের আসর বসে একটি মাঠে। ওই মাঠের লাগোয়া একটি হলেই আবার মুসলিম যুগল মাহিন এবং মহসিন কাজির চারহাত এক হচ্ছিল। একসঙ্গেই পাশাপাশি দু’টি জায়গায় চলছিল দু’টি বিয়ের অনুষ্ঠান। অতি ভারী বৃষ্টিতে বিয়ে যখন প্রায় বন্ধ হওয়ার জোগাড়, তখন মুসলিম পরিবার হিন্দুদের প্রস্তাব দেয় অনুষ্ঠানটি হলে করার জন্য। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান মুসলিম পরিবার। তার পর সেই ‘ম্যারেজ হলে’ই পাশাপাশি মহিন-মহসীন এবং নরেন্দ্র-সংস্কৃতির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন দুই সদ্যবিবাহিত দম্পতি। প্রকৃতি যেন একসূত্রে বেঁধে দিল দুই ধর্মকে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *