বইয়ের পাতায় এআই থেকে যুদ্ধ—প্রকাশ পেল ২০২৬ National Book Awards-এর ২৫ ফাইনালিস্ট

আমুদরিয়া নিউজ: আমেরিকার অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার National Book Awards 2026-এর পাঁচটি বিভাগে মোট ২৫টি বইকে ফাইনালিস্ট ঘোষণা করা হয়েছে। ফিকশন, নন-ফিকশন, কবিতা, অনূদিত সাহিত্য এবং তরুণদের সাহিত্য—প্রতিটি বিভাগে পাঁচটি করে বই রয়েছে।

ফাইনালিস্টদের বইয়ে উঠে এসেছে পরিচয়, যুদ্ধ, ন্যায়বিচার, অভিবাসন, পরিবেশ, রাজনৈতিক দমন এবং মধ্যপ্রাচ্যের সংকটের মতো সমসাময়িক বিশ্বের গুরুত্বপূর্ণ নানা বিষয়।

ফিকশন বিভাগে রয়েছে হান্না লিলিথ আসাদির Paradiso 17, এডউইজ ড্যান্টিক্যাটের Dèy, জুলিয়ান দেলগাদো লোপেরার Pretend You’re Dead and I Carry You, ভ্যালেরিয়া লুইসেলির Beginning Middle End এবং মরগ্যান থমাসের Mad Eden।

নন-ফিকশন বিভাগে রয়েছে কলিন অ্যাশারের The Midnight Special, আবদেলরহমান এলগেন্ডির Huna, ক্যামংনে ফেলিক্সের Let the Poets Govern, সারা নোভিচের Mother Tongue এবং জোসেফ ওসমুন্ডসনের Spawning Season।

কবিতা বিভাগে ফাইনালিস্ট হয়েছে ভিক্টোরিয়া চ্যাংয়ের Tree of Knowledge, ক্যারোলিনা এবেইদের Hide, ব্রেন্ডা হিলম্যানের Still House in the Desert, ফাদি জুদাহর Exhibit G: Poems, Essays, and Photographs of Gaza এবং সুসান স্টুয়ার্টের Bramble।

অনূদিত সাহিত্য বিভাগে রয়েছে কার্ল ওভে কানুসগার্ডের The School of Night, ভিসেন্তে লুইস মোরার Centroeurope, ইন্তান পারামাদিথার Night of a Thousand Hells, মোহাম্মদ এমবুগার সার-এর Pure Men এবং সামার ইয়াজবেকের Your Presence Is a Danger to Your Life: Voices of Survival and Witness in Gaza।

তরুণদের সাহিত্য বিভাগে ফাইনালিস্ট হয়েছে এলানা কে. আর্নল্ডের Holloway, তায়ে কেলারের When Tomorrow Burns, কিয়ালা কেন্ডালের That Which Feeds Us: A Hawaiian Gothic, ডেভিড লেভিথান ও গ্যাব্রিয়েল ডাকেলসের The Fight of Our Lives: AIDS in America এবং জুলিয়ান র‍্যান্ডালের Shook।

চলতি বছর National Book Awards-এর জন্য মোট ১,৯১২টি বই জমা পড়েছিল। আগামী ১৮ নভেম্বর নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে পাঁচটি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *