আমুদরিয়া নিউজ : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কবিতা লেখেন সকলেই জানেন। কিন্তু, ভোটে বিপর্যয়ের পরে কি কিছু লিখেছেন! যদি লিখেও থাকেন সামনে আসেনি এতদিন। শনিবার, ২৩ মে নিজের ফেসবুক পেজে মমতা পোস্ট করেছেন সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে লেখা একটি টাটকা কবিতা।
কবিতার নাম দখল। ২৮ লাইনের কবিতায় উচ্ছেদের বিরুদ্ধে, গ্রেফতারির বিরুদ্ধে শব্দ সাজিয়েছেন তিনি। মমতার কবিতা অনুসারে, এখন সন্ধেতেই মধ্যরাত নামছে। এ কথা লিখেই তিনি প্রশ্ন তুলেছেন, এমন কেন হচ্ছে সেটা ভেবেছো কি একবার!
এটা তিনি রাজ্যের বিজেপির ৫ সদস্যের মন্ত্রিসভাকে উদ্দেশ্য করে লিখেছেন? নাকি জনতাকে লক্ষ্য করে? অথবা শুধুমাত্র প্রাক্তন অনুগামী শুভেন্দু অধিকারীর প্রতি কটাক্ষ করেছেন, তা নিয়েই এখন চুলচেরা আলোচনা চলিতেছে।
Total Views:
0