প্রচারের পর হেলিকপ্টার বিপত্তি

আমুদরিয়া নিউজ : প্রথম দফার ভোটের আগে প্রচারের শেষ মুহূর্তে উত্তেজনা চরমে। মঙ্গলবার বিকেল থেকে প্রচার বন্ধ হওয়ার কথা, তার আগেই উত্তরবঙ্গে জোরকদমে প্রচার চালাচ্ছিল সব দল। এই আবহে মুর্শিদাবাদের বড়ঞায় গিয়ে সমস্যায় পড়েন বিজেপির শীর্ষ নেতা ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা।

প্রচার সেরে ফেরার পথে তাঁর হেলিকপ্টারে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়, যার ফলে তাঁকে কিছুক্ষণ হেলিপ্যাডেই আটকে থাকতে হয়। ঘটনাটি ভোটের আগে শেষলগ্নের প্রচারে সাময়িক বিঘ্ন সৃষ্টি করে।

হাই-প্রোফাইল নেতার হেলিকপ্টার বিভ্রাটের খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং স্থানীয়দের ভিড় জমে যায়। তবে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। যান্ত্রিক ত্রুটি দ্রুত মেরামত করা হয়, ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *