প্রবীণদের রেল ভাড়ায় ছাড় ফেরানোর সম্ভাবনা

আমুদরিয়া নিউজ  : প্রবীণ নাগরিকদের (Senior Citizens) জন্য ভারতীয় রেলের রেলভাড়ায় ছাড় (Rail Fare Concession) ফেরানোর সম্ভাবনা জোরদার হচ্ছে। কোভিড-১৯-এর আগে এই সুবিধার বার্ষিক খরচ ছিল প্রায় ১,৬০০–২,০০০ কোটি টাকা, কিন্তু ২০২০ সালের মার্চে তা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। বর্তমানে যাত্রী সংখ্যা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, ভাড়া বৃদ্ধি পেয়েছে, আর প্রবীণদের জীবনযাত্রা ও চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কোভিডের আগে ৬০ বছরের ঊর্ধ্ব পুরুষদের জন্য ৪০%, আর ৫৮ বছরের ঊর্ধ্ব মহিলাদের জন্য ৫০% ছাড় দেওয়া হতো। বাজেট ২০২৬-এ এই সুবিধা অন্তত আংশিকভাবে পুনঃপ্রবর্তনের কথা চলছে, বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের প্রবীণদের জন্য। পাশাপাশি, প্রবীণদের ট্যাক্স ছাড় বা চিকিৎসা-সংযুক্ত কর সুবিধা দেওয়ার দাবি জোরালো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, লক্ষ্যভিত্তিক কর ও ভাড়ার ছাড় সামাজিক নিরাপত্তা ও ভোক্তা ব্যয় উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *