৪ দিনে ১০০ কোটি পার! বক্স অফিস কাঁপাচ্ছে ‘সিতারে জমিন পর’!

আমুদরিয়া নিউজ: ২১ জুন মুক্তি পেয়েছিল আমিরের ‘সিতারে জমিন পর’। শুরুর দিকে তেমন ব্যবসা না হওয়ায় অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। তবে ছবির মুক্তির মাত্র চার দিনের মাথায় বাজিমাত করলেন আমির। ৮০ কোটি টাকার বাজেটের এই ছবির বক্সঅফিস কালেকশন ইতিমধ্যেই পেরিয়েছে ১০০ কোটি। এইমুহূর্তে আমিরের ছবির মোট আয় ১১০ কোটি টাকা। বাণিজ্যিকভাবে এগিয়ে থাকার পাশাপাশি এই ছবি দর্শকমহলেও যথেষ্ট প্রশংসা পেয়েছে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত আমিরের ছবি ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল এই স্পোর্টস ড্রামা। ছবিতে আমিরকে দেখা যাবে একজন বাস্কেটবল কোচ হিসাবে। ছবিতে আমিরের পাশাপাশি রয়েছেন জেনেলিয়া ডিসুজাও।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *