টিআরএফ-কে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর তকমা দিল আমেরিকা

আমুদরিয়া নিউজ: জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈইবার ছত্রছায়ায় থাকা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ-কে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর তকমা দিল আমেরিকা।  বৃহস্পতিবার মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও জানান, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর দায় স্বীকার করেছিল লশকর-এ-ত্যায়বার এই ছায়া সংগঠনটি। পরে অবশ্য একটি বিবৃতি দিয়ে পহেলগাঁও হামলার সঙ্গে তারা যুক্ত নয় বলে দাবি করে সংগঠনটি। আমেরিকার এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই তাকে স্বাগত জানিয়েছে ভারত।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *