আমেরিকার উপরাষ্ট্রপতির বাড়ির জানালার কাচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা, গ্রেফতার এক

আমুদরিয়া নিউজ : আমেরিকা যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের ওহায়ো অঙ্গরাজ্যের বাসভবনে অনুপ্রবেশের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে, এক ব্যক্তি রাতের অন্ধকারে বাড়ির একাধিক জানালার কাচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় সিক্রেট সার্ভিস ও স্থানীয় পুলিশ। সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। সৌভাগ্যক্রমে, ঘটনার সময় উপরাষ্ট্রপতি ও তাঁর পরিবার ওই বাড়িতে উপস্থিত ছিলেন না। বর্তমানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কী উদ্দেশ্যে এই অনুপ্রবেশ, এর সঙ্গে কোনও রাজনৈতিক উদ্দেশ্য জড়িত কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *