আমুদরিয়া নিউজ: ২০২৫ সালের ১ অগস্ট থেকে ইউপিআই লেনদেনে বড় বদল আসতে চলেছে। ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ তথা এনপিসিআই একটি বিজ্ঞপ্তি জারি করেছে। পেটিএম, গুগল পে কিংবা ফোন পে- আপনি যেটাই ব্যবহার করুন না কেন, কিছু ফিচারের ক্ষেত্রে নিয়ম বদলাচ্ছে। নয়া গাইডলাইন অনুযায়ী, ইউপিআই ইউজাররা দিনে ৫০ বারের বেশি ব্যালেন্স দেখতে পাবেন না। তবে এটা প্রতিটি অ্যাপের ক্ষেত্রে আলাদা ভাবে প্রযোজ্য। অর্থাৎ যদি ফোনপে এবং পেটিএম দু’টি অ্যাপই ব্যবহার করেন তবে প্রতিটি অ্যাপে দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালেন্স চেক করতে পারবেন। এনপিসিআই নির্দেশ দিয়েছে লেনদেনের শেষে ব্যালেন্স কত থাকল তা জানিয়ে দিতে হবে ব্যাঙ্কগুলিকে। যখন তখন অটো পেমেন্ট করা যাবে না। সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৫টা থেকে রাত সাড় ৯টা পর্যন্ত গ্রাহকরা অটো পেমেন্ট করতে পারবেন না। তবে দিনের অন্য সময়ে স্বয়ংক্রিয় লেনদেনের মাধ্যমে বিল জমা করা যাবে। পাশাপাশি, মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত তালিকার ২৫ জনকে দিনে পেমেন্ট করা যাবে। নিয়ম না মানলে ব্যাঙ্ক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শাস্তির কোপে পড়তে পারেন গ্রাহকরাও।
১ অগস্ট থেকে ইউপিআই লেনদেনে বড় বদল
Leave a Comment